ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর পক্ষে ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর

আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ: চিকিৎসকের বরাতে সার্জিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

এবার ছাত্রদলের সন্ত্রাসীদের হামলায় আহত সেই আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সারজিস আলম এ দাবি করেন।

পোষ্টে সারজিস লেখেন, ‘গতকালকে যখন ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ১৮ বছরের ছোট ভাই আলিফের চোখে রড দিয়ে আঘাত করে তখন তাকে নিয়ে আমরা কয়েকজন সদর হাসপাতালে ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছিলাম। হাসপাতালের গেইটের সামনে আবার সেই সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করে।’

সারজিসের ভাষ্য অনুযায়ী, হামলার সময় আলিফের চোখ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং হামলাকারীরা তাকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সুযোগও দেয়নি। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পোস্টে তিনি আরও জানান, কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তার কথা হয়েছে। চিকিৎসক তাকে জানিয়েছেন, আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দ্রুত তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ: চিকিৎসকের বরাতে সার্জিস

আপডেট সময় ১২:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬