ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল’ স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের আহ্বান জানিয়ে মার্কিন সিনেটে বিল পাশ নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ: চিকিৎসকের বরাতে সার্জিস গাবতলীতে হঠাৎ একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে ৪ যাত্রী আহত এবার চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান আগস্টেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সব আলোচনা মির্জা ফখরুলকে নিয়েই

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এবার স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অযোগ্য হিসেবে বিবেচিত হবে, ইসির এমন সুপারিশে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) সকালে নির্বাচন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠকে দলটি এই আপত্তি জানায়।

বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবে না, এমন কিছু নেই। জাতীয় নির্বাচনে অংশ নিতে পারলে স্থানীয় নির্বাচনে কেন পারবে না এমন প্রশ্ন তুলে পূর্বের বিধান বহাল রাখার দাবি জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মো. সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছে দলটি। ইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা বলেন, রাজনৈতিক নিয়োগ নিরপেক্ষ নির্বাচনে বাধা।

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সেটা ঘোষণা করা ইসির দায়িত্ব, মন্ত্রী বা কোনও দলের নেতার নয়। এদিকে, নিষিদ্ধ দলগুলোর পদধারীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই দাবিও তুলেছে জামায়াত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল’

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি

আপডেট সময় ০১:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬