ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর পক্ষে ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর

পুলিশি ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জে জারি থাকা ১৪৪ ধারার মধ্যেই পুলিশের ব্যারিকেড অতিক্রম করে জেলার উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির শীর্ষ নেতারা।

বুধবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। তবে কিছুক্ষণ পর ব্যারিকেড ভেঙে তারা হবিগঞ্জের পথে যাত্রা অব্যাহত রাখেন। বহরে ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলার জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করে এনসিপি, যদিও বিএনপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে পাল্টা শালীন রাজনৈতিক আচরণের আহ্বান জানানো হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে তিন প্লাটুন বিজিবি।

এদিকে, মঙ্গলবারের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ। পরিস্থিতি শান্ত রয়েছে বলেও দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

পুলিশি ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

আপডেট সময় ০৬:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬