ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে? লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ মহিলা বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি হাসনাতের বক্তব্যে ইসলামি বক্তা মাদানীর ক্ষোভ, দিলেন কড়া বার্তা হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল ইসলাম মাদানী বন্যা মোকাবিলায় বিদেশি সহায়তার সিদ্ধান্ত বদলাল নেপাল ইরানকে দেশীয় উৎপাদনের ওপর ভরসা রাখার তাগিদ মোজতবা খামেনির তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর

‘ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে অযোগ্য লোক নিয়োগ পাওয়ার আশঙ্কা থাকে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

এবার নতুন পেস্কেল দেওয়া হবে কি না, সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এসব বিষয়ে রাজনীতি করা হলে জাতি ধ্বংস হয়ে যাবে। শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের পরিচিতি সভা ওশিক্ষা খাতে সুশাসন: নিয়োগ, বরাদ্দ, স্বচ্ছতা ও জবাবদিহিতাশীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে বারবার পে স্কেল নিয়ে আলোচনা হলেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত অবস্থান পরিষ্কার করার তাগিদ দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা বলা হলেও বাস্তবে ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা অসংগতি রয়েছে। বিশেষ করে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে অযোগ্য বা খারাপ স্বভাবের লোক নিয়োগ পাওয়ার আশঙ্কা থাকে। তাই শিক্ষাব্যবস্থায় মেধা, রাজনৈতিক নিরপেক্ষতা, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

শিক্ষকদের বেতন ও অবকাঠামোগত বৈষম্যের কঠোর সমালোচনা করে ড. আতিক মুজাহিদ বলেন, বড় বড় ভবন বা প্রকল্পে বিপুল বরাদ্দ দেওয়া হলেও শিক্ষকদের মাত্র ৭৮ হাজার টাকা বেতন দেওয়ার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উদাহরণ দিতে গিয়ে তিনি জানান, ৩ কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করা হলেও সেখানকার ইমামের বেতন মাত্র ৪ হাজার টাকাযা অত্যন্ত দুঃখজনক। সমাজ টিকিয়ে রাখতে শিক্ষার মান ও শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন।

এদিকে সভায় সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুর রহমান রিজভী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকেরা শ্রেণিকক্ষে পাঠদান করতে চান, কিন্তু পেটের দায়ে তাদের রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে। এমপিওভুক্তির দীর্ঘমেয়াদি জটিলতার কারণে দেশের হাজার হাজার শিক্ষক বর্তমানে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। অনুষ্ঠানে শিক্ষা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে নিয়োগ, বরাদ্দ, শিক্ষক বদলি এবং পদোন্নতিসহ সব খাতের অনিয়ম অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি বেসরকারি শিক্ষকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জোরালো আহ্বান জানান বক্তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে?

‘ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে অযোগ্য লোক নিয়োগ পাওয়ার আশঙ্কা থাকে’

আপডেট সময় ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬