ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘যুদ্ধবাজ’ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান প্রাণের ভয়ে গৃহবন্দী জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছোট ছেলে বিকেলের মধ্যে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়: আইনমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেই ‘বিপাকে’ হাসনাত আবদুল্লাহ বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন

ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, উদ্ধার করতে বাড়ির মালিককে ডাকলেন চোর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার বরগুনা সদর উপজেলায় গাছ থেকে ডাব চুরির সময় ভিমরুলের আক্রমণে নিচে পড়ে গিয়ে দবির নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। পড়ে গিয়ে নড়াচড়া করতে না পেরে সকালে তিনি নিজেই বাড়ির মালিককে ডেকে উদ্ধারের অনুরোধ জানান। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাঁড়াকান্দা এলাকায় বেলাল নামের এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতের দিকে দবির খাঁড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের একটি নারিকেল গাছে ডাব চুরির উদ্দেশ্যে ওঠেন। গাছে উঠে করাত দিয়ে কয়েকটি ডাব কেটে নিচে ফেলার পর অসাবধানতাবশত সেখানে থাকা একটি ভিমরুলের চাকে আঘাত লাগে। মুহূর্তেই একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে কামড়াতে শুরু করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে সরাসরি মাটিতে আছড়ে পড়েন। এতে হাত ও কোমরে মারাত্মক আঘাত পেয়ে তিনি গাছের নিচেই অসাড় অবস্থায় পড়ে থাকেন।

সকাল হওয়ার পর ব্যথায় কাতর হয়ে এবং উঠতে না পেরে দবির বাড়ির লোকজনকে উদ্ধারের জন্য ডাকতে শুরু করেন। তার ডাক শুনে বাড়ির মালিক ও স্থানীয়রা গাছের নিচে ডাবসহ তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। বাড়ির মালিক বেলাল জানান, সকালে ঘুম থেকে ওঠার পর দবির তাদের ডেকে উদ্ধারের আকুতি জানান। বাইরে গিয়ে দেখা যায়, কাটা ডাবসহ তিনি গাছের নিচে পড়ে আছেন। পরে তারা সদর থানায় বিষয়টি অবগত করেন।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচ থেকে আহত অবস্থায় দবিরকে উদ্ধার করে। আঘাত গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘যুদ্ধবাজ’ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান

ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, উদ্ধার করতে বাড়ির মালিককে ডাকলেন চোর

আপডেট সময় ০১:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬