ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদাবাজির প্রতিবাদ করায় দলীয় লোকের হাতেই খুন যুবদল নেতা! পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া নয়ন গ্রেপ্তার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা করল পুলিশ গ্রেপ্তারের পর দলীয় পদও হারালেন সেই ছাত্রদল নেতা দিনভর নাটকীয়তার পর অবশেষে শিল্পকলাতেই এনসিপির সভা ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ বড় নির্দেশ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রেপ্তারের পর দলীয় পদও হারালেন সেই ছাত্রদল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারের পর এবার দলীয় পদও হারালেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্রদল নেতা মো. ছাব্বির আলম। তিনি শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী।

অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতা মো. ছাব্বির আলম উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার আমির হোসেনের ছেলে।

দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেলের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ছাব্বির আলমকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী কালবেলাকে বলেন, ‘সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. ছাব্বির আলমকে সরকারি কাজে বাধা দেওয়ার মামলাসহ তিনটি মামলায় গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির প্রতিবাদ করায় দলীয় লোকের হাতেই খুন যুবদল নেতা!

গ্রেপ্তারের পর দলীয় পদও হারালেন সেই ছাত্রদল নেতা

আপডেট সময় ০৯:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬