ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির মেয়ের জামাই গ্রেফতার ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ চট্টগ্রামের মানুষ সবার আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার মানুষ: মাওলানা আতাউল বিদ্যুৎ বিল নিয়ে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার নির্ধারিত দামের চেয়ে ৫০০ টাকা বেশি, তবু মিলছে না এলপি গ্যাস নাসীরুদ্দীন পাটওয়ারী ‘মানসিক ভারসাম্যহীন ছাগল চোর’: রাশেদ খাঁন পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করে ফেলবে: রুবিও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান টসের আগেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান ছোট্ট ‘রাজকন্যা’ বদলে দিল খুঁটিতে বাঁধা অনিকের ভাগ্য

বিদ্যুৎ বিল নিয়ে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’ দেওয়ার পর আশরাফুল ইসলাম ওরফে সজল (২৬) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আশরাফুলকে পোস্ট দেওয়ার জন্য নয়, সন্ত্রাসবিরোধী আইনে করা আগের একটি মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আশরাফুল ইসলাম উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক আবু রায়হান মেজবাহ।

তিনি এই গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, ‘সজলের (আশরাফুল) দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাকে গ্রেফতার করা হলো। প্রশাসনের ফ্যাসিবাদী কাজ চলছেই। সেই ধারাবাহিকতায় তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে।’ আবু রায়হান মেজবাহ বলেন, ‘সজলের গ্রেফতারের প্রতিবাদে সোমবার রাতে বরমী বাজারে দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।’ আশরাফুল ইসলামের ফেসবুকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পরে তার আইডিতে গিয়ে সেই স্ট্যাটাস পাওয়া যায়নি।

গ্রেফতার আশরাফুল ইসলামের মা আসমা আক্তার জানান, তিন–চার দিন আগে তাঁর ছেলে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে একটি পোস্ট দিয়েছিল। পুলিশ তাকে জানিয়েছে, ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট আর মন্তব্য করায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার ছেলে সহজ–সরল। তাই ভুল করতে পারে। আসমা আক্তার বলেন, ‘অনেকেই এই পোস্ট ডিলিট করতে বলেছে। এরপর ছেলে পোস্ট ডিলিট করে দেয়। তবু তাকে গ্রেফতার করা হলো, এটা মানতে পারি না।’

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেফতার করা হয়েছে। কোনও ফেসবুক স্ট্যাটাসের জন্য নয়; বরং তাকে গ্রেফতারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাস দেখেছেন। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মশালমিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় করা মামলায় আশরাফুলকে গ্রেফতার করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির মেয়ের জামাই গ্রেফতার

বিদ্যুৎ বিল নিয়ে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার

আপডেট সময় ১০:১৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬