ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল, ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

লেবানন থেকে নতুন করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার জেরে কিরিয়াত শমোনা এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সহ উত্তরাঞ্চলের একাধিক স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

শনিবার (৩০ মে) ভিডিওসহ আল জাজিরার একটি প্রতিবেদনে রকেট হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। তবে, হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার লেবানন থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে সেটিকে প্রতিহত করা হয়। এছাড়া আরেকটি সন্দেহজনক আকাশযান লেবানন সীমান্তের কাছাকাছি ইসরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়ে।

এদিকে ওই অঞ্চলে থাকা সংবাদদাতারা জানিয়েছেন, লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করা হয়। পশ্চিম গ্যালিলি অঞ্চলে সক্রিয় করা হয় বিমান হামলার সতর্কসংকেতও।

অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা পূর্ব লেবাননের জৌতার শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনীর মারকাভা ট্যাংক লক্ষ্য করে নির্দেশিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ আরও জানায়, দক্ষিণ লেবাননের দাবেইন শহরের উপকণ্ঠে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছে এবং সেখানে সরাসরি সংঘর্ষও হয়েছে।

বর্তমানে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়াহর উপকণ্ঠে অবস্থান করছে। অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি দীর্ঘদিন ধরে ইসরায়েল-লেবানন সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন

বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল, ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ

আপডেট সময় ১০:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬