গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুরে এই ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নৃপেন চন্দ্র দাস জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবা গ্রীন লাইনের একটি যাত্রীবাহী বাস সোনাসুর এলাকায় অপর একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে ফেলে দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে বাসে থাকা নারী-শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারে হাসপাতালে পাঠায়।

ডেস্ক রিপোর্ট 


















