ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকার’ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার ‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদাবাজিসহ নানা অভিযোগে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর আলমকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুহিনুর আলম দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কাঞ্চন পৌর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, লুটপাট, জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দিয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপি জানিয়েছে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

চাঁদাবাজিসহ নানা অভিযোগে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

আপডেট সময় ০৯:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬