ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ বাংলাদেশকে শুল্ক ছাড়ের সুখবর দিল যুক্তরাষ্ট্র যান্ত্রিক সমস্যার কারণে বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি দেওয়া হয়নি, জানাল পাকিস্তান আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রংপুর জেলা স্টেডিয়াম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ যুক্তরাষ্ট্রের হামলার হুমকির পর সামরিক প্রশিক্ষণ নিচ্ছে ইরানের নারীরাও রাষ্ট্রপতির স্ত্রীও ফ‍্যামিলি কার্ড পাবে, কেউ বাদ যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইয়াবার নামে বিক্রি হচ্ছে ঙের প্রলেপ দেওয়া জন্মনিয়ন্ত্রণ বড়ি মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

মানবাধিকার কমিশন বিল পাসের কোনও প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবে না বিরোধী দল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসের প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিলটি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকও বর্জন করেছে দলটি।

রোববার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জনের পর সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ড. নাজিবুর রহমান।

তিনি অভিযোগ করেন, আগের আইনকে আরও শক্তিশালী করার পরিবর্তে প্রস্তাবিত বিলে জাতীয় মানবাধিকার কমিশনকে দুর্বল করার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটির স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগও সীমিত করা হয়েছে।

ড. নাজিবুর রহমান বলেন, বিলটি সংসদে তোলার আগেই স্থায়ী কমিটির ‘হাত-পা বেঁধে দেওয়া হয়েছে’। মাত্র দুই দিনের মধ্যে বিলের প্রতিবেদন দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ফলে কমিটির সদস্যরা বিলটি নিয়ে পর্যাপ্ত আলোচনা ও স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বিলটি বিতর্কিত। এটি কার্যকর হলে জনগণের মানবাধিকার ও নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে।

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ না থাকায় বিলটি পাসের প্রক্রিয়ায় বিরোধী দল কোনোভাবেই সম্পৃক্ত থাকবে না। এ কারণেই সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মানবাধিকার কমিশনকে দুর্বল নয়, বরং আরও স্বাধীন ও কার্যকর করার উদ্যোগ নেওয়া উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ

মানবাধিকার কমিশন বিল পাসের কোনও প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবে না বিরোধী দল

আপডেট সময় ০৩:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬