ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল জর্দার কৌটায় জমিয়ে ছিলেন ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা পচে-ঝাঁঝরা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি পেন্টাগনের বন্যায় মৃত্যু ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা! থাইল্যান্ড ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন এশিয়া কাপ ফাইনালে থাকছেন নাকভি, এবারও কি ‘খালি হাতে’ ফিরবে ভারত? প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী

‘প্রেমও করতে পারছি না’: শ্রীলেখার খোলামেলা স্বীকারোক্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র আবারও নিজের খোলামেলা মন্তব্যে আলোচনায়। ব্যক্তিজীবন নিয়ে অকপট অবস্থানের জন্য যিনি ‘ঠোঁটকাটা’ পরিচয়ে পরিচিত, সেই শ্রীলেখা এবার জানালেন—বয়সের কারণে তিনি এখন একটি সম্পর্কও গড়ে তুলতে পারছেন না।

রোববার (৩০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন—
“লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।”

দুই দশকের বেশি সময় ধরে একমাত্র মেয়ে ঐশীকেকে কেন্দ্র করেই জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। দীর্ঘ একাকিত্ব ঘিরে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেতার সঙ্গে তার সম্ভাব্য সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠলেও, কখনোই বিয়ের পিঁড়িতে বসেননি তিনি।

গত বছর এক সাক্ষাৎকারেও বিয়ে প্রসঙ্গে একই সুরে শ্রীলেখা বলেছিলেন—
“না, আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবছি না। এখনও এমন কাউকে পাইনি যাকে দেখে মনে হবে—হ্যাঁ, এই তো সে। নিজের জীবনটা নিজের মতো করে চালাতে চালাতে এখন আর এসব ভালো লাগে না।”

জীবনযাপনের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন—
“টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি, পাশে কেউ নাক ডাকছে—এগুলো এখন আর সহ্য করতে পারব না। কুকুরদের নিয়ে আমার বরং ভালোই লাগে। ওদের সঙ্গেই রাজার মতো থাকি। পাশে আরেকজনকে নিয়ে শোয়ার ইচ্ছেও নেই।”

শ্রীলেখা মিত্র ব্যক্তিজীবন নিয়ে খোলাখুলি মন্তব্যের পাশাপাশি টলিউডের স্বজনপ্রীতি, শিল্পজগতের অসঙ্গতিও সরাসরি তুলে ধরেছেন বহুবার। অভিনয়ের পাশাপাশি এখন যুক্ত হয়েছেন পরিচালনায়ও। ‘এবং ছাদ’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে তার এই নতুন যাত্রা শুরু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল

‘প্রেমও করতে পারছি না’: শ্রীলেখার খোলামেলা স্বীকারোক্তি

আপডেট সময় ০৩:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫