ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জমকালো গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী শাবনূর সালমানকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল, আমি দেখে ফেলেছিলাম : সামিরা হক অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, ফখরুলই হচ্ছেন বিএনপির প্রার্থী যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ভারতে বাজার করতে বেরিয়েছিলেন মুসলিম নারী, তুলে নিয়ে বাংলাদেশে পুশ ইন চাকরি হারালেন রাব্বানীর ভাই ও বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, ঢাকা কলেজের ৫ নেতা বহিষ্কার ‘জাতি’ দিয়ে দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা একজন ভালো অভিনেতা হতে চাই: এমএইচএস লাবন

নারী বাউল শিল্পী হাসিনা সরকারের বিস্ফোরক অভিযোগ: প্রোগ্রামের জন্য কুপ্রস্তাব দেওয়া হয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১২২৭ বার পড়া হয়েছে

গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করার ঘটনায় দেশে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ধর্মীয় সংগঠন থেকে তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

যখন দেশের মানুষ আবুল সরকারের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে, ঠিক তখনই নারী বাউল শিল্পী হাসিনা সরকার নতুন করে পুরুষ বাউল শিল্পীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন।

এক ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, নারী বাউল শিল্পীরা প্রায়শই কুপ্রস্তাবের শিকার হন। প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য তাদেরকে বিছানায় যেতে বলা হয়। তিনি জানান, এমন পরিস্থিতির শিকার নিজেও হয়েছেন। তবে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাদের নাম উল্লেখ করেননি।

তিনি বলেন, “আমি বাউলদের বলতাম, ‘আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাখবেন’। তখন তারা বলেন, ‘যদি খেয়াল রাখতে হয়, তাহলে কথা শুনতে হবে, যখন ডাকব তখন আসতে হবে’। আমি বলি, ‘আসলে কী হবে’? তখন তারা বলেন, ‘এইটা কি ভেঙে বলতে হবে’। আমি তখন বলেছি, ‘মাফ চাই, দোয়া চাই। ও ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। আমার ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নিতে হবে না। এটাকে বাউল গান বলে না।’

তিনি আরও অভিযোগ করেন, “পুরুষ বাউলরা কুপ্রস্তাব দিতেন; তারা বলত, ‘বেডে যাও, গান গাও’। আমি বাউল শিল্পী হয়ে বলছি—এখন বাউল জগতের এমন পরিস্থিতি হয়ে গেছে। আমাকে যদি কেউ না ডাকে, বায়না না দেয়, কেউ খোঁজখবর না নেয়, তাতেও আমার কিছু যায় আসে না। আমাকেও বাউলরা এই ধরনের প্রস্তাব দিয়েছে। তারা বলেছেন, ‘আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব।’”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জমকালো গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন

নারী বাউল শিল্পী হাসিনা সরকারের বিস্ফোরক অভিযোগ: প্রোগ্রামের জন্য কুপ্রস্তাব দেওয়া হয়

আপডেট সময় ০৬:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫