ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফেরা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতার বিরুদ্ধে মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর আসছে অন্যতম বিরল চন্দ্রগ্রহণ সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: নিহত ২২, নিখোঁজ ৩৮৪ পর্যটক তিন বছরের প্রেম, ১০ দিনের সংসার; তালাকের জেরে কলেজছাত্রীর হাত বিচ্ছিন্ন, আটক শায়ন এক বছরে অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে ইরান দেশে সারের কোনো সংকট নেই: ত্রাণমন্ত্রী

গরু আনতে গিয়ে স্রোতের পানিতে ভেসে গিয়ে প্রাণ গেল দুই বোনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৭৯৪ বার পড়া হয়েছে

এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের স্রোতে ভেসে গিয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গোকর্ণ গ্রামের মিনার আলীর মেয়ে মারিয়া (১১) ও সামিয়া (৮)।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া ও সামিয়া বিকেলে আকাশিয়া মাঠে গরু আনতে গিয়েছিল। ফেরার পথে খালের পাশ দিয়ে হেঁটে আসার সময় আকস্মিক স্রোতে তারা ভেসে যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, নিখোঁজের পর রাতভর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। শনিবার সকালে গোকর্ণ বেরিবাঁধ এলাকায় তিতাস নদী থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর সামিয়ার মরদেহও একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়।

এদিকে গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারটিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান এবং উদ্ধারকাজে সহযোগিতা করেন। পরিবারটির পাশে থাকার জন্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গরু আনতে গিয়ে স্রোতের পানিতে ভেসে গিয়ে প্রাণ গেল দুই বোনের

আপডেট সময় ০৪:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫