ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আওয়ামী লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : হুম্মাম কাদের চৌধুরী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরস্থ তার প্রথম সমাধিতে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। শনিবার (৩০ মে) দুপুরে পুষ্পস্তবক অর্পণ, শোক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এদিন দুপুরে জিয়ানগরে শহীদ জিয়ার প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচার কী হবে, সেই সিদ্ধান্ত নেবে দেশের বিচার বিভাগ, কোনো রাজনৈতিক দল নয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, তৎকালীন সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করে লাশ গুম করার অপচেষ্টা হয়েছিল। কিন্তু তার প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের ধারা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

একই সময়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্য দেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ ৪৫ বছর ধরে আমরা এই মাজারে নিয়মিত আসছি। আমাদের যেকোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম ঢাকা শহরে হলে, আমরা সবসময় এখানে দোয়া মাহফিল করেই তা শুরু করি।

বিগত সরকারের আমলের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে হুমাম কাদের চৌধুরী বলেন, কিছু বছর আগেও যখন আমরা এখানে দোয়া করতে ও ফুল দিতে আসতাম, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেওয়া হতো। আমাদের রাতের আঁধারে কিংবা ফজরের সময় এখানে আসতে হতো এবং মনে সবসময় হামলার ভয় থাকত। যারা আমাদের ওপর সেই হামলা করেছিল, ইনশাআল্লাহ তাদের সবার বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রথম সারির এই মুক্তিযোদ্ধার কবরের সামনে দাঁড়িয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জিয়ারত করা হয়। দিনটি উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সংসদ সদস্যরা, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী রাঙ্গুনিয়ার জিয়ানগরে সমবেত হন এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সশস্ত্র গোষ্ঠীর একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরায়েল, হারাল সেনা সদস্য

আওয়ামী লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : হুম্মাম কাদের চৌধুরী

আপডেট সময় ১১:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬