ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাসুদ কি জিনিস শেখ হাসিনাকে জিজ্ঞেস কইরেন’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাউফলে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘মটকা গরম কইরেন না, শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা রাজশাহী বিশ্ববিদ্যায়ের সবচেয়ে বড় মাস্তানকে জিজ্ঞেস করেন।’

শনিবার (৩০ মে) বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে আয়োজিত এক সভায় দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা।

ভিডিওতে শফিকুল ইসলাম মাসুদকে বলতে শোনা যায়, ‘মটকা গরম কইরেন না, শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মাস্তানকে জিজ্ঞেস করেন।’

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘পাওয়ার তো দেখায় ডাকাত, পাওয়ার তো দেখায় চোর, পাওয়ার তো দেখায় ছিনতাইকারী, পাওয়ার তো দেখায় পকেটমার। শফিকুল ইসলাম মাসুদ পকেটমার এমপি না, ডাকাত থেকে এমপি হয় নাই। মাসুদ এমপি হয়েছে বাউফলের মানুষকে ক্ষমতাবান করার জন্য।’

তিনি দাবি করেন, বাউফলের মানুষের কাছে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই। সেটা শেখ হাসিনাকে জিজ্ঞেস করে জাইনা নিয়েন। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে সন্ত্রাসী তার কাছে জিজ্ঞেস করেন। ৯ তারিখ বাউফল থানার সামনে দাঁড়িয়ে আমি দেখিয়েছি আমি কি জিনিস।’

রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারিও দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘উল্টা-পাল্টা কথা বইলা মটকা গরম করবেন না। মটকা গরম করলে সামলাইতে পারবেন না।’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে বাউফল ডাকাতি ও চাঁদাবাজির কবলে ছিল এবং সেই পরিস্থিতিতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

অপর এক বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘যতই তাউরাসগিরি যারা যারা করেন, সেকেন্ডের মধ্যে সব গোলাইয়া ফালই দেব। আমাদের মটকা যেন কেউ গরম না করান। আমরা শক্তের ভক্ত, নরমের যম।’

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা গেছে। এদিকে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

‘মাসুদ কি জিনিস শেখ হাসিনাকে জিজ্ঞেস কইরেন’

আপডেট সময় ১১:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬