ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

সশস্ত্র গোষ্ঠীর একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরায়েল, হারাল সেনা সদস্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত সেনার নাম মাইকেল টিউকিন (২১)। তিনি গিভাতি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটের সদস্য ছিলেন। ইউক্রেন থেকে ২০২০ সালে মায়ের সঙ্গে ইসরায়েলে আসেন তিনি।

রোববার (৩১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। আইডিএফের দাবি, শনিবার বিকেলে ও সন্ধ্যায় হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক রকেট ও ড্রোন হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে লেবাননের ভেতরে সামরিক অভিযান জোরদার করা হয়। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে গ্যালিলি অঞ্চলের সীমান্তসংলগ্ন একটি সামরিক অবস্থানে হিজবুল্লাহর একটি ড্রোন আঘাত হানে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, উত্তর ইসরায়েলের বেইত হিলেল এলাকায় ড্রোন হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। হামলার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অন্যদিকে, লেবানন থেকে ছোড়া একটি রকেট সাফেদ এলাকার আকাশে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সামরিক বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর সাম্প্রতিক ড্রোন কৌশলে ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতার প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

ছোট আকারের এসব ড্রোন প্রচলিত রাডারে শনাক্ত করা কঠিন। অনেক ক্ষেত্রে এগুলো ফাইবার-অপটিক প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হওয়ায় ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে প্রতিহত করাও কঠিন হয়ে পড়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সশস্ত্র গোষ্ঠীর একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরায়েল, হারাল সেনা সদস্য

আপডেট সময় ১১:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬