ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশকে প্রায় সাড়ে ২৯ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী: অফিসে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী, আগেই দেয়া আছে হাজিরা সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া প্রশাসন: বিএনপির সংসদ সদস্য বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিয়ে গেল যুবক নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৯১৯, নিখোঁজ ৪৮০০ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী, ক্ষমা চাইতে বললো বিজেপি সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক হবে তুরস্কে মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিজয়ী হওয়ার আশা জামায়াত প্রার্থী দেলাওয়ারের

বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিয়ে গেল যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের গাড়ি আটকে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় মাইক্রোবাসটিতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ করেছেন বরের স্বজনরা। রবিবার (৩০ আগস্ট) উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সিনেমার দৃশ্যের মতো এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হোসেনপুরের সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার এক তরুণীর বিয়ে হয় নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) সঙ্গে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে সঙ্গে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন।

মাইক্রোবাসটি হোসেনপুর উপজেলার হাজিপুর বাজার এলাকায় পৌঁছলে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তারা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে নববধূকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কনের পরিবারের কাছ থেকে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্নাকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ওসি আরো জানান, এলাকাবাসীর কাছে জানা যায়, ওই তরুণীর সঙ্গে মিয়াদ মিয়ার একটা সম্পর্ক ছিল। পারিবারিকভাবে তা‌দের সম্পর্ক মে‌নে নেয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে প্রায় সাড়ে ২৯ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিয়ে গেল যুবক

আপডেট সময় ০১:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬