ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চলন্ত স্লিপার বাসে ১৬ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, নির্মমতা চলে ৪০ কিলোমিটার পথ এবার রাজধানীর ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই সেপ্টেম্বরে ডিজেল-অকটেন-পেট্রলের দাম ঘোষণা রাম মন্দিরের জন্য ৪ কোটির চেক দিলেন নারী, অ্যাকাউন্টে মিলল মাত্র ৩ রুপি ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’: বরযাত্রীর গাড়ি থেকে নববধূকে তুলে নিয়ে ছাত্রদলকর্মীর পোস্ট মক্কায় তৃতীয় হিজরির একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন  খার্গ দ্বীপ ধ্বংসের দাবি ট্রাম্পের, ইরান বলল ‘হাস্যকর’ এবার আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখে বাণিজ্যিক-সামরিক চুক্তিতে যেতে হবে: ওমরাহ শেষে দেশে ফিরে আসিফ মাহমুদ বাংলাদেশকে প্রায় সাড়ে ২৯ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

এবার রাজধানীর ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবার রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। পরে স্থানীয়দের সহায়তায় পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল (৪১) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ধানমন্ডি থানা পুলিশ জুয়েলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একই চক্রের সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

৯৯৯এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এক কলার জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে জানান, এক ব্যক্তি ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগী ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে এক ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়লে স্থানীয় লোকজন তাকে পিস্তলসহ আটক করে।

খবর পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়। ৯৯৯এর কলটেকার কনস্টেবল মজিবুর রহমান কলটি গ্রহণ করেন। পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। পরে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েলকে আটক করে।

পুলিশ জানায়, জুয়েলকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধানমন্ডি থানার আরও কয়েকটি টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথ অভিযান চালিয়ে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং ছিনতাই হওয়া ৩৯ লাখ টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চলন্ত স্লিপার বাসে ১৬ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, নির্মমতা চলে ৪০ কিলোমিটার পথ

এবার রাজধানীর ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ০৪:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬