ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ সংকট: ‘১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, এলেও ২০ মিনিটের বেশি থাকে না’ আর কোনো মায়ের কোল যেন খালি না হয়: আছিয়ার মা নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা ধারের টাকা ফেরত না দেওয়ায় আওয়ামী লীগ নেত্রীর ৬ মাসের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবকের গলায় জুতার মালা দিয়ে এলাকা ঘুরানো হলো পদ্মা সেতুতে উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর আহত ১০ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লিওনেল মেসি নির্বাচন যত এগোচ্ছে, নেতানিয়াহু ততই দুর্বল হচ্ছেন আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা দিলেন মহাতারকা মেসি

পদ্মা সেতুতে উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর আহত ১০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিউ গ্রিন লাইন এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রিন লাইন এক্সপ্রেস নামের বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০), তার বাবার নাম বজলুর রহমান; একই এলাকার লুৎফর (৬৩), তার বাবার নাম রমজান মোল্লা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০) এবং দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬), তার বাবার নাম মনির, ও রশিদা (৪০) আহত হয়েছেন। এ ছাড়া মাগুরার মোহাম্মদপুরের আলী আফজালের মেয়ে ফাতেমা (৭), শ্রীপুরের আজমলের ছেলে সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আজিজের ছেলে আরাফাত (১৩) আহত হয়েছেন।

দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নামছিল। এ সময় হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

ফুটেজে দেখা যায়, নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি প্রথমে সেতুর ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি ঘুরে গিয়ে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে। একপর্যায়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ও উদ্ধারকারী দলের তৎপরতা শুরু হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সংকট: ‘১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, এলেও ২০ মিনিটের বেশি থাকে না’

পদ্মা সেতুতে উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর আহত ১০

আপডেট সময় ১০:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬