ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে: এসপি মাসুদ ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তা বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে: নুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

এবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা শুরু থেকেই স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছিলাম। কিন্তু দেখলাম সরকার সীমিত আকারে তাদের নিষিদ্ধ করেছে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে তারা কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি। সরকারের কাছে দাবি জানাই, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। সঙ্গে তার দোসরদেরও নিষিদ্ধ করা হোক।

গতকাল শুক্রবার গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার আয়োজনে নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে হওয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন। নুর বলেন, আমরা দেখেছি গোপালগঞ্জে স্বৈরাচারের আস্ফালন। সেখানে প্রশাসনের গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণেই পাঁচটি লাশ পড়ে। একটি উত্তপ্ত পরিস্থিতি ছিল। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পতিত স্বৈরাচাররা ততই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় অরাজকতা করা হয়েছে উল্লেখ করে নুর বলেন, ঢাকার মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে, তা পুরো জাতিকে কাঁদিয়েছে । শোক প্রকাশ করা হয়েছে। আমরা দেখেছি মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে স্বৈরাচারের দোসররা ঢাকার রাজপথে অরাজকতা ও অস্থিরতা তৈরির অপচেষ্টা করেছিল । তারা কিছু ছাত্রকে উসকানি দিয়ে সচিবালয়ের দিকে নিয়ে যায় । ছাত্রদের মধ্যে স্বৈরাচারের কিছু দোসর ঢুকে সচিবালয় ভাঙচুর করে । এর মধ্য দিয়ে সরকার ও প্রশাসনের একটি দুর্বল চিত্র ফুটে উঠেছে ।

সরকারের সমালোচনা করে গণঅধিকারের সভাপতি বলেন, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের জন্য আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে । ভবিষ্যতে সরকার বিভিন্ন ইস্যুতে সবাইকে নিয়ে সর্বদলীয় মিটিংয়ের আয়োজন করবে বলে আশা প্রকাশ করেন নুর। গণঅধিকারের কুমিল্লা জেলার সভাপতি ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী!

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে: নুর

আপডেট সময় ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫