ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

দেশে না ফিরলে জাতীয় দলের দরজা বন্ধ সাকিবের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

জাতীয় দলে একপ্রকার ব্রাত্য সাকিব আল হাসান। নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেই সময় কাটছে তার। বয়সটাও শেষ দিকে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাও অনেকটা অসম্ভব এখন। তবুও তাকে নিয়ে আলোচনার শেষ নেই। কিছুদিন আগে হঠাৎ ক্রিকেট পাড়ায় খবর রটে, আবারো জাতীয় দলে ফিরছেন সাকিব। দেশের মাটিতে না হলেও বিদেশে নাকি জাতীয় দলের সাথে তাকে চায় বিসিবি। এই নিয়ে কথা কম হয়নি!

বিভিন্ন বোর্ডকর্তারাও নানান সময় দেখান আশার আলো। তবে এবার সেই আলো অনেকটাই নিভিয়ে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দলে ফিরতে কঠিন শর্ত দিলেন তিনি। এবার তিনি জানালেন, সাকিবকে জাতীয় দলে ফিরতে হলে আগে দেশে আসতে হবে। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন বুলবুল।

সাকিবের প্রত্যাবর্তন নিয়ে তিনি বলেন, ‘সাকিব বাংলাদেশের ক্রিকেটার, সব ফরম্যাটে রিটায়ার্ড করেনি, তাই সে অ্যাভেইলেবল। তবে তাকে দলে আনতে আমি তো পারব না। তার জন্য সিলেকশন টিম আছে। তারা যদি মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে, তবে সাকিব খেলতে পারে।’ এরপর জুড়ে দেন কঠিন শর্ত। বলেন, ‘সাকিব এখন দেশে নেই, যদি দেশে থাকে তখন সিলেক্টররা চিন্তা করতে পারবে। সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে, তারপর বিসিবি সেটা নিয়ে চিন্তা করতে পারে।’

তাতে যেন একপ্রকার জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেল সাকিবের। কেননা এক বছরের বেশি সময় ধরে দেশে নেই তিনি। ফেরারও নেই সম্ভাবনা। আর সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গত আগস্টে, পাকিস্তানের বিপক্ষে টেস্টে, তাদের মাটিতে। এরপর টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনো ওয়ানডে খেলার সুযোগ আছে তার। তবে দেশে ফেরাটাই তার জন্য এখন অসম্ভব অনেকটা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আছে গ্রেফতারি পরোয়ানাও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

দেশে না ফিরলে জাতীয় দলের দরজা বন্ধ সাকিবের

আপডেট সময় ১০:৩৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫