ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে ভোটের জন্য মানুষ জীবন দেয়নি: মেজর হাফিজ 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে তার জন্য কেউ জীবন দেয়নি৷ তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই মাত্র পথ হল নির্বাচন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্র।

মেজর হাফিজ বলেন, আজকে একজন শহীদের পিতা বলেছেন, জুলাই গনঅভ্যুত্থানে শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, আজও তা অর্জিত হয়নি। এটা অত্যন্ত বেদনার্ত কথা। আমি মনে করি, এর কারণ হল বর্তমানে যে সরকার আছে তারা কেউই জুলাই চেতনাকে ধারণা করে না। বিগত ১৫ বছর উপদেষ্টাদের কেউ শেখ হাসিনার দু:শাসনের বিরুদ্ধে একটি কথাও বলেন। এমনকি প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথা বলেননি। শুধু উপদেষ্টা ড. আসিফ নজরুল মাঝে মাঝে দুই-একটি কথা বলেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে পরাজিত করেছি। বিপ্লবে যারা জীবন দেন বিপ্লবের পর তাদের মূল্যায়ন করা হয় না। অনেক লোক কোথা থেকে গজায় আন্দোলন সংগ্রামের সব কৃতিত্ব নিয়ে নেয়। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮১ হাজারের মতো। আর এখন এখন মুক্তিযুদ্ধের সংখ্যা আড়াই লাখ। এর কৃতিত্ব আওয়ামী লীগের। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই আত্মীয়-স্বজনসহ সবাইকে মুক্তিযুদ্ধ বানিয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ একদিনে তৈরি হয়নি। গত ১৭ বছরের বিএনপির আন্দোলনের মধ্যে দিয়েই গড়ে উঠেছিল। এই আন্দোলন আমাদের বহু নেতা-কর্মী নিহত ও আহত হয়েছেন। তিনি বলেন, ‘আজকে জুলাই গনঅভ্যুত্থানকে একটি গোষ্ঠী নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে। এটা দুর্ভাগ্য। একটি মহল বিচার ও সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্ষমতার লোভে পড়ে নতুন দল (এনসিপি) শহীদ পরিবারকে ব্যবহার করার চেষ্টা করছে। জুলাই শহীদ এবং ফ্যাসিস্টদের দোসরদের আমরা বিচার করতে চাই। আগামী দিনে বিএনপি নির্বাচনে জয়লাভ করলে শহীদ পরিবারকে রাষ্ট্রীয় খেতাব ও মর্যাদা দেওয়া হবে।

বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা একদিকে মুক্তিযুদ্ধের চেতান বিক্রি করেছেন, অন্যদিকে উন্নয়নের নামে বড় প্রকল্পের নামে লুটপাট চালিয়েছে। ঠিক তেমনি বর্তমানে কথায় কথায় জুলাই বিপ্লবকে সামনে রেখে সংস্কারের জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নামে গোপনে গোপনে চাঁদাবাজি চলছে। আপনার মেইন স্টিম থেকে দূরে সরে গেছেন। সঠিক পথে ফিরে আসুন। আমরা শহীদের পাশে থাকবো, আপনাদের বদনামের ভাগ নেব না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পিআর পদ্ধতিতে ভোটের জন্য মানুষ জীবন দেয়নি: মেজর হাফিজ 

আপডেট সময় ০৫:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫