ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে : তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে।”

রবিবার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান জানান, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখে, তাই ঐক্যবদ্ধ থেকে সেই আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে।

তিনি বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনের মাধ্যমে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, যদিও এরপরও অনেক চ্যালেঞ্জ রয়ে যাবে।

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান অভিযোগ করেন, স্বৈরাচার দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করেছে, যা পুনর্গঠন করবে বিএনপি। ক্ষমতায় এসে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গঠনে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের মাঝে আস্থা সৃষ্টি করতে হবে এবং জনগণকেই কেন্দ্র করে কাজ চালিয়ে যেতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে : তারেক রহমান

আপডেট সময় ০৮:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫