ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের দাম মে মাসে অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার; যা কার্যকর হবে আগামী ১ মে থেকে।

এর আগে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনসহ সব ধরনের জ্বালানির দাম সমন্বয় করে গত ১৯ এপ্রিল থেকে কার্যকর করা হয়।

ওই সময় নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম রাখা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা। এ ছাড়া প্রতি লিটার কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা।

তার আগের নির্ধারিত দামের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বেড়ে ১০০ টাকা থেকে ১১৫ টাকায় উঠেছে। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে।

অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এতে লিটারে ২০ টাকা বেড়েছে— যা সর্বোচ্চ। এ ছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৯ টাকা বৃদ্ধি পেয়েছে।

এর আগে গত ৩১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে ১০০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। আর কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে অপরিবর্তিত ছিল প্রতি লিটার ১১২ টাকা, ১১৬ টাকা ও ১২০ টাকায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

আপডেট সময় ০৯:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬