ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

শেখ মুজিবুরের ‘অসমাপ্ত আত্মজীবনী’সহ চার শতাধিক বই পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৭৪০ বার পড়া হয়েছে

এবার বরগুনার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরি থেকে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীসহ আওয়ামী লীগের প্রায় চার শতাধিক বই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস চত্বরে এ ঘটনা ঘটে।

এদিকে শিক্ষার্থীরা জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হয়। এরপর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আওয়ামী সরকারের সকল চিহ্ন মুছে ফেলা হলেও বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরিতে ছিল শেখ মুজিব ও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও অসংখ্য বই। পরে কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে লাইব্রেরিতে খুঁজে প্রায় চার শতাধিক বই বের করে আগুনে পুড়িয়ে দেন।

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ছাত্রশিবিরের সভাপতি আবদুল বলেন, ‘লাইব্রেরিতে বঙ্গবন্ধুর কিছু বই ছিল। গত ৫ আগস্টের পর ওই বইগুলো থাকার কথা না। স্যারদের কাছে শিক্ষার্থীরা জানতে চেয়েছে বইগুলো আছে কিনা। তবে তারা বলেছিলেন বইগুলো সরিয়ে ফেলা হয়েছে। পরে লাইব্রেরিতে খুঁজে বইগুলো পাওয়া যায়। পরে কলেজের সামনে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।’

এদিকে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিহাব হোসাইন বলেন, কলেজের চার তলার একটি লাইব্রেরি রুম থেকে শেখ মুজিবের বিভিন্ন গল্পের বইসহ চার শতাধিক বই বের করা হয়। ছাত্রদলের কলেজ শাখার সদস্যরাসহ, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ বইগুলো খুঁজে বের করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কীর্তুনিয়া বলেন, ‘আমি গত দেড় মাস আগে এখানে যোগদান করেছি। বিগত সরকারের ওই বইগুলো ছিল। এর আগে যিনি দায়িত্বে ছিলেন তিনি আমাকে বলেছেন সম্মুখে কোনো বই রাখা নেই। তবে কলেজে পরীক্ষা চলায় কোথায় কোনো বই রাখা হয়েছে তা সম্পূর্ণভাবে খোঁজ নিতে পারিনি। শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে ডেকে রাখা বইগুলো বের করে পুড়িয়ে ফেলেছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

শেখ মুজিবুরের ‘অসমাপ্ত আত্মজীবনী’সহ চার শতাধিক বই পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

আপডেট সময় ১২:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫