ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান

বন্ধুত্বের প্রতীক সুধীর বাবু আর নেই, কুমিল্লায় নিজ বাড়িতে মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১০২৩ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচিত সেই সুধীর বাবু মারা গেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি তার ছেলে অর্জুন চন্দ্র দাস নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতেই বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুধীর বাবুর একটি ছবি ভাইরাল হয়। ছবিটিতে দেখা যায়, মুসলিম বাল্যবন্ধু আমির হোসেনের জানাজায় গাছের গুঁড়িতে বসে কাঁদছেন তিনি। ছবিটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনায় আসেন সুধীর বাবু। লাখো মানুষ ছবিটি শেয়ার করে লিখেছিলেন—বন্ধুত্বের কোনো জাত-ধর্ম নেই।

স্থানীয়রা জানান, সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকেই অবিচ্ছেদ্য বন্ধু ছিলেন। একসঙ্গে খেলাধুলা ও আড্ডায় বেড়ে ওঠা এই দুই বন্ধু পরবর্তীতে গুণবতী বাজারে পাশাপাশি ব্যবসা শুরু করেন। কাজের ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে সময় কাটাতেন তারা।

আজ সেই সুধীর বাবুর প্রস্থান এলাকাবাসীর মনে বেদনার সঞ্চার করেছে। বন্ধুত্বের প্রতীক হয়ে ওঠা তার নাম মানুষ মনে রাখবে দীর্ঘদিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্ধুত্বের প্রতীক সুধীর বাবু আর নেই, কুমিল্লায় নিজ বাড়িতে মৃত্যু

আপডেট সময় ০৯:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫