ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ইংল্যান্ডের ৪ ফুটবলার ফিলিস্তিনিদের জন্য যার অনুভূতি নেই, সে মানুষ নয়: মিশর কোচ প্রশ্নপত্র ফাঁসের সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ,  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২ মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা

জাকসু নির্বাচন: তাজউদ্দিন হলে ভোটগ্রহণ বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে তাজউদ্দিন আহমেদ হলে পৌনে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীদের দাবির পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ১২টার দিকে পুনরায় শুরু হয় ভোটগ্রহণ।

এর আগে, সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। যা বিকাল ৫টা পর্যন্ত টানা চলবে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে চলছে এই ভোটগ্রহণ।

জানা যায়, ইনডেক্স কার্ড ও আইডি কার্ড যাচাই-সংক্রান্ত জটিলতা এবং অনিয়মের অভিযোগের পর শিক্ষার্থীরা ভোটগ্রহণ স্থগিতের দাবি জানান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অনিয়মের অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২টা থেকে ফের ভোটগ্রহণ শুরু হয়।

এ বিষয়ে হল প্রভোস্ট লুৎফুল এলাহী বলেন, ভোট দেওয়া ১৪৩ জনকে সাংবাদিকদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হবে। তাদের ভোটার লিস্ট প্রকাশ করা হবে। কোনো ত্রুটি থাকলে সেগুলো বাতিল করা হবে।

উল্লেখ্য, এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ইংল্যান্ডের ৪ ফুটবলার

জাকসু নির্বাচন: তাজউদ্দিন হলে ভোটগ্রহণ বন্ধ

আপডেট সময় ০১:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫