ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খাঁন জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী’ বাবরের উদ্যোগে ওমরাহ পালনে যাচ্ছেন তিন উপজেলার ৪৭ বিএনপি নেতা আ.লীগ সরকার ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দিয়েছে: স্বস্থ্যমন্ত্রী দূরপাল্লায় ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যতো বাড়ছে বাসভাড়া স্বপ্ন পূরণে ২০ লাখ টাকা ঋণ করে ইতালি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে জ্বালানির দাম বাড়িয়ে সাশ্রয়, পে স্কেলে ৪৪ হাজার কোটি বরাদ্দ নিয়ে নাহিদের প্রশ্ন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরও নেতানিয়াহুকে গণহত্যার কারিগর বললেন মামদানি

জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম (ইউএনজিএ) অধিবেশনে অংশ নিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি ও তুর্কি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আব্বাস আরাঘচি কাতারের দোহা হয়ে নিউইয়র্কে যান। যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কাতারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানি প্রেসিডেন্টর সম্ভাব্য বৈঠকের বিষয়টিও আলোচনায় রয়েছে। ট্রাম্প এ ধরনের বৈঠকের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে অংশ নিতে একটি কূটনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে নিউইয়র্কে পৌঁছে মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন এবং ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়েও ভাবছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খাঁন

জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬