ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সাদিক কায়েমকে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়ে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান: মোহাম্মদ সালেহ ১২ বছর আগের ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম

পরাজয় নিশ্চিত জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল: ভিপি প্রার্থী আদিব

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব অভিযোগ করেছেন, পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আদিব বলেন, আমাদের বিরুদ্ধে ছাত্রদল নানা গুজব ছড়াচ্ছে। কিন্তু তারা বুঝে গেছে, ভোটে জেতার কোনো সম্ভাবনা নেই। তাই অজুহাত তৈরি করতে বর্জনের ঘোষণা দিয়েছে। আমাদের দাবি, নিয়মমাফিক গণনা হোক এবং ফলাফল যথাসময়ে প্রকাশ করা হোক। তিনি আরও জানান, ক্যাম্পাসের চারপাশে ছাত্রদল ও যুবদলের কর্মীরা জড়ো হচ্ছে, যা নাশকতার আশঙ্কা তৈরি করছে।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৭ জন। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ জন প্রার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন এবং জিএস পদে ৯ জন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন ও যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন লড়ছেন।

বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এর মধ্যে ১০টি ছাত্রী হল এবং ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা এবং ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেন।

নির্বাচনে বাম, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ আটটি প্যানেল অংশ নিচ্ছে। ছাত্রদল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ সাদী হাসান এবং জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আদিব নিজেই এবং জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। অন্যদিকে বাগছাসের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’, ‘সম্প্রীতির ঐক্য’ ও ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের ‘সংশপ্তক পর্যদ’সহ আরও কয়েকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে, আর ফলাফল ঘোষণা হতে শুক্রবার সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

পরাজয় নিশ্চিত জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল: ভিপি প্রার্থী আদিব

আপডেট সময় ০৯:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫