ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

জাকসু নির্বাচনের ফল পেতে আরও সময়, দুপুরের পর ঘোষণা সম্ভাবনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৮৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ২১টি আবাসিক হলের মধ্যে ১২টির ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৯টি হলে গণনার কাজ অব্যাহত রয়েছে। সব হলে গণনা শেষ হওয়ার পর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা।

নির্বাচন কমিশনের এক সদস্য জানান, দুটি টেবিলে একসঙ্গে গণনা চলছে। তবে ভোরে কয়েকটি হলে প্রার্থীদের এজেন্ট অনুপস্থিত থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ রাখতে হয়েছিল। যেখানে এজেন্ট উপস্থিত ছিলেন, সেখানে নিরবচ্ছিন্নভাবে কাজ এগিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে এনে রাত ১০টার দিকে গণনা শুরু হয়।

কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী রাত পৌনে ৩টার দিকে বলেন, “এখন শুধুমাত্র হল সংসদের ভোট গণনা চলছে। জুমার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হওয়ার সম্ভাবনা কম। সব মিলিয়ে ফলাফল ঘোষণা দুপুরের পর হতে পারে।”

তিনি আরও জানান, শিক্ষক ও কর্মকর্তারা টানা ভোটগ্রহণ শেষে গণনার কাজ করছেন। এতে তাদের ক্লান্তি দেখা দিয়েছে, ফলে প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে এগোচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

জাকসু নির্বাচনের ফল পেতে আরও সময়, দুপুরের পর ঘোষণা সম্ভাবনা

আপডেট সময় ১০:২৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫