ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভোলায় ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোডাউনে গিয়ে নিহত-১, আহত ২ জামালপুরে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল যারা সার্কভুক্ত দেশগুলোর ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে সন্দেহজনক: তথ্যমন্ত্রী যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ খান ইসলাম ধর্মে দেশের সীমান্ত রক্ষার গুরুত্ব ও আখিরাতের প্রতিদান ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির খালে উল্টে পড়ল মাছভর্তি পিকআপ, চালককে ফেলে মাছ কুড়াতেই ব্যস্ত স্থানীয়রা আগামী পাঁচ বছরে ২০ হাজার খাল খনন করা হবে: প্রধানমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা, বাবা আটক

ব্যারাকে গ্রেফতার যুবলীগ নেতাকে আপ্যায়ন: কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ ক্লোজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

এবার গ্রেফতার যুবলীগ নেতা আরিফ উল হাসানকে আদালতের কোর্ট পুলিশের ব্যারাকে আপ্যায়নের অভিযোগে বরগুনার আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শকসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের ক্লোজ করা হয়। এদের মধ্যে পাঁচজনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে আর পরিদর্শক বশির আলমকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে।

আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ ব্যারাকে পুলিশের বিছানায় বসে সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল হাসানকে ভাত খাওয়ানোর একটি ভিডিও ফুটেজ আসে সময় সংবাদের কাছে।

ওই ভিডিওতে যুবলীগ নেতা আরিফ-উল হাসানের সঙ্গে পুলিশ ব্যারাকের মধ্যে দুই নারী, দুই পুরুষ এবং এক শিশুকে দেখা যায়। ভিডিওতে তাদের সঙ্গে ব্যারাকে উপস্থিত থাকতে দেখা যায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির আলমকেও। এ ঘটনা নিয়ে গত ১৪ সেপ্টেম্বর সময় সংবাদে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনার পর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, ‘ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ঘটনার দিন আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্তব্যরত সব পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোলায় ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোডাউনে গিয়ে নিহত-১, আহত ২

ব্যারাকে গ্রেফতার যুবলীগ নেতাকে আপ্যায়ন: কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ ক্লোজ

আপডেট সময় ০৩:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫