ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হ্যারি কেনের কড়া বার্তা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: নাহিদ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ‘খুব কাছাকাছি‘: আব্বাস আরাগচি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদনের সম্ভাবনা এর আগে কখনপ এতটা কাছাকাছি পৌঁছায়নি। সমঝোতা স্মারক চূড়ান্ত হলে নিজ নিজ দেশ থেকে ডিজিটাল স্বাক্ষর করবে উভয় পক্ষ। পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।আলজাজিরার প্রতিবেদন অনযায়ী, শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

এর ঠিক কিছু সময় আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের তীব্র সমালোচনা করেন। ট্রাম্পের অভিযোগ, ইরান এই চুক্তির গোপন শর্তাবলী দেশটির স্থানীয় গণমাধ্যমে ফাঁস করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির এই বক্তব্য সামনে এলো।

নিজের এক্স হ্যান্ডেলে আব্বাস আরাগচি লেখেন, ‘সমঝোতা স্মারকটি (স্বাক্ষরের) যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি রয়েছে।তবে গণমাধ্যমের জল্পনাকল্পনার বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, ‘এটি চূড়ান্ত রূপ পাওয়ার আগ পর্যন্ত সংবাদমাধ্যমের উচিত এর বিষয়বস্তু নিয়ে যেকোনো ধরনের অনুমাননির্ভর প্রতিবেদন বা জল্পনা করা থেকে বিরত থাকা।

ট্রাম্পের অভিযোগ এবং আরাগচির এই বিবৃতির পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট যে, চুক্তিতে পৌঁছানোর আগে দুই পক্ষই এখন বেশ সতর্কতার সাথে পা ফেলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ‘খুব কাছাকাছি‘: আব্বাস আরাগচি

আপডেট সময় ১২:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬