ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঐকমত্য কমিশন: জুলাই সনদ বাস্তবায়নে চারটি মাধ্যম প্রস্তাবিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭২ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে জুলাই সনদ বাস্তবায়নের চারটি মাধ্যম প্রস্তাব এসেছে। বিশেষজ্ঞরা মনে করেন, জুলাই ঘোষণাপত্রের ২২ নম্বর অনুচ্ছেদের আলোকে সাংবিধানিক আদেশ অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে।

ড. আলী রীয়াজ বলেন, অনেক রাজনৈতিক দল এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে, আবার অনেকে নানা ধরনের আলোচনা করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

তিনি আরও উল্লেখ করেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ও বিভিন্ন ফোরামে আলোচনা করবে, তবে কমিশনের সঙ্গে তাদের অনানুষ্ঠানিক যোগাযোগ থাকবে। অক্টোবরের শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় বৈঠকের কথা রয়েছে।

বৈঠকের সূচনা বক্তব্যে তিনি বলেন, যদিও কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে, তবুও জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে। এছাড়া সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাবগুলোও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়াদ বাড়ানো হলেও কমিশন এক মাস সময় নেবে না; বরং সময় বাড়ানো হয়েছে যাতে সব দল তাদের পরামর্শ দিতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐকমত্য কমিশন: জুলাই সনদ বাস্তবায়নে চারটি মাধ্যম প্রস্তাবিত

আপডেট সময় ০৬:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫