ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার স্থানীয় সময় সোমবার (১৯ মে) তিনদিনের সফরে চীন গেছেন। এই সফরে তিনি দক্ষিণ এশিয়ার ‘পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতি’ নিয়ে আলোচনা করবেন।

তার এই সফর শুরু হয়েছে ঠিক সেই সময়ে, যখন সম্প্রতি ভারত ও পাকিস্তান একে অপরের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

চলতি মাসের শুরুতে পরমাণু-সক্ষম দুই প্রতিবেশী দেশের মধ্যে চারদিনের সামরিক সংঘর্ষে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারি ব্যবহার করা হয়, যার ফলে সীমান্তের দুই পাশে প্রায় ৭০ জন নিহত হয়েছেন—যার মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকও।

এদিকে, তালেবান শাসিত আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুততাকি আগামী ২০ মে চীনে পৌঁছাবেন। সেখানে তিনি একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

সাম্প্রতিক এই সংঘাত চলাকালীন চীন প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানায়। বেইজিংয়ে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত পাকিস্তানকে ‘আয়রন ব্রাদার’ আখ্যা দিয়ে বলেন, ‘চ্যালেঞ্জপূর্ণ সময়ে চীন ও পাকিস্তান সব সময় একে অপরের পাশে থেকেছে’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫