ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

তারেক রহমানকে যে মানে না, সে তার বাপকেও মানে না: হাবিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, দল কাকে নমিনেশন দিল, কে সবুজ সংকেত পেল সেটা মুখ্য বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে এটাই মুখ্য বিষয়। তবে যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে, যারা তারেক রহমানের নির্দেশনা মানে না, তারা মূলত তার বাপকেও মানে না।

এদিকে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পাবনার ঈশ্বরদীতে সাহাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরাজিত করার জন্য তথা ধানের শীষকে পরাজিত করার জন্য আগামী দিনে অনেক বিরোধিতা হবে, অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নির্দেশনায় সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা

তারেক রহমানকে যে মানে না, সে তার বাপকেও মানে না: হাবিব

আপডেট সময় ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫