ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’ সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা বিআরটিএর সেই কর্মকর্তা এবার ঢাকায় শূকরের কিডনিতে ৯ মাস বাঁচলেন এক ব্যক্তি, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড ‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’ সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার ওসির চোখে খেলনা, র‍্যাব গিয়ে বলল ‘গ্রেনেড’

কথা পরিষ্কার, দেশটা কারো বাপের নয়: ডিআইজি মঞ্জুর মোর্শেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

‘এই দেশটা কারো বাপের না, দেশটা আমার–আপনার সবার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ —এভাবেই মন্তব্য করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বরগুনা পৌরশহরের সর্বজনীন আখরাবাড়ী মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, দুর্গাপূজা আমাদের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এবারও পূজা ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপ বেড়েছে—এটি ইতিবাচক দিক। এখানে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক। ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

এ সময় বরগুনার পুলিশ সুপার মো. আল–মামুন শিকদার, সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পূজা উদযাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বরগুনায় এ বছর মোট ১২৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ২২টি, বেতাগীতে ৩০টি, আমতলীতে ১৩টি, তালতলীতে ১০টি, বামনায় ১৪টি এবং পাথরঘাটায় ৪০টি মন্দিরে পূজা উদযাপিত হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’

কথা পরিষ্কার, দেশটা কারো বাপের নয়: ডিআইজি মঞ্জুর মোর্শেদ

আপডেট সময় ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫