ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ১৬৮ কোটি টাকা পাবে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৪৯ বার পড়া হয়েছে

অবশেষে বড় পরিবর্তনের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি জানিয়েছে, এবারের আসরে মোট প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি টাকা। টুর্নামেন্টের প্রাইজমানি বাড়ানোর কারণে অংশগ্রহণ করা প্রতিটি দলই মোটা অঙ্কের অর্থ পাবে। এমনকি, টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও বিশাল অর্থ পাবে দলগুলো। তা কয়েক কোটি টাকা।

এবারের বিশ্বকাপে কয়েকটি জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেটি যদি কোনো কারণে সম্ভব না হয়, তবুও টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ২ লাখ ৫০ হাজার ডলার পাবে বাংলাদেশ। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা।

এর সঙ্গে যদি গ্রুপপর্বে জয় আসে, তবে প্রতিটি জয়ের জন্য যুক্ত হবে আরও ৩৪ হাজার ৩১৪ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ ৬১ হাজার। সেমিতে উঠতে পারলে পুরস্কার ধাপে ধাপে বাড়বে। শেষ চারে পৌঁছানো দলগুলোর প্রাইজমানি ১১ লাখ ২০ হাজার ডলার করে। যা প্রায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা। রানার্সআপ হলে পুরস্কার দাঁড়াবে ২২ লাখ ২৪ হাজার ডলার। শিরোপা জয়ী দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি ৩৪ লাখ।

গত ২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপের তুলনায় এবারের অর্থ পুরস্কার বেড়েছে প্রায় তিন গুণ। চ্যাম্পিয়ন দল যেখানে আগেরবার পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার ডলার, এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪৪ লাখে। রানার্সআপের পুরস্কারও বেড়েছে ২৭৩ শতাংশ। এবারের বিশ্বকাপে খেলছে আটটি দল। স্বাগতিক দুই দল ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ১৬৮ কোটি টাকা পাবে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫