ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা? ফকল্যান্ড নিয়ে ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারতবাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য প্রাণ হারিয়েছেন। বজ্রপাতে ওই সদস্যের মৃত্যু হয়েছে বলে বিএসএফ সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

নিহত সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬) তিনি বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। ভারতের উত্তর প্রদেশের কান্নৌজ জেলার বাসিন্দা দুবে মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন।

বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে প্রবল বজ্রঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যে সীমান্তের অরক্ষিত একটি অংশে টহল দিচ্ছিলেন তিনি। মিঠিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছিজিরো লাইন’-এর কাছে খোলা আকাশের নিচে ওই সদস্য নজরদারির দায়িত্বে ছিলেন।

ওই সময় বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানে। ঘটনাস্থলে থাকা অন্য বিএসএফ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান। পরে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে আরও চারজনের মৃত্যু হয়েছে। গঙ্গা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা অবস্থায় বজ্রাঘাতে তারা প্রাণ হারান। ওই ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত

আপডেট সময় ০৪:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬