ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক এক প্রাইভেট শিক্ষক দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যাওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর ওই শিক্ষকের শিশু ছেলে ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়।

বাবার সঙ্গে পালালো ছাত্রী, সন্তানের আবেগঘন পোস্ট ভাইরাল

ফেসবুকের It’s Abraham নামে আইডি থেকে শিশুটি লিখেছে “বাবা, তুমি তো অনেক সুখে আছো, তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে? জন্মের পর থেকে তুমি কোলে কোলে ঘুরতে, আবদার না করলেও সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতে আর মুখ খুলি না। তুমি তো মারা যাওনি বাবা, তাহলে হারিয়ে গেলে কেন?”

আরও লেখা হয়েছে “আমরা কি খাবো, কিভাবে পড়াশোনা করবো, তুমি কি একবারও ভাবোনি? দোয়া করি বাবা, পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায়।”

স্থানীয় সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর বুধবার আমতলী পৌরসভার প্রাণী সম্পদ অফিসপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) আমতলী এম ইউ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান।

জানা গেছে, নাদিম দীর্ঘদিন ধরে বাড়িতে আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। এ সময় ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে স্ত্রী ও দুই সন্তানকে ফেলে গোপনে ছাত্রীটিকে নিয়ে উধাও হয়ে যান তিনি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক এক প্রাইভেট শিক্ষক দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যাওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর ওই শিক্ষকের শিশু ছেলে ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়।

বাবার সঙ্গে পালালো ছাত্রী, সন্তানের আবেগঘন পোস্ট ভাইরাল

আপডেট সময় ১২:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫