ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে, চাপাবাজির দিন নেই: মান্না ‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’ সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা বিআরটিএর সেই কর্মকর্তা এবার ঢাকায় শূকরের কিডনিতে ৯ মাস বাঁচলেন এক ব্যক্তি, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড ‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’

উপদেষ্টার আগমনে আর্বজনার স্তূপ ঢেকে গেল পর্দায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

এবার রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের পাশে থাকা ময়লার স্তূপ কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপদেষ্টা ট্রেনে করে ঢাকা থেকে ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উদ্দেশে রওনা দেন।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কের পাশে থাকা ময়লার স্তূপের কারণে পথচারীদের নাক চেপে চলতে হয়। কিন্তু আজ উপদেষ্টা আসবেন বলে কাপড় টানিয়ে ঢেকে রাখা হয়েছে। ময়লা পরিষ্কার করে ব্লিচিং পাউডারও ছড়ানো হয়েছে।

পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার ব্যবসায়ী সেলিম মিয়া জানান, রেলের পুকুরে অবাধে ময়লা ফেলা হচ্ছে। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। আজ পর্দা দিয়ে ঢেকে রাখা মানে সমস্যার সমাধান নয়, এটা দেখানোর জন্য করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঘোড়াকান্দা পলাশ মোড়ে প্রতিদিন প্রায় ৩০-৪০ টন ময়লা সড়কের পাশেই ফেলা হয়। এতে ভোগান্তিতে পড়ছেন ট্রেনযাত্রী, শিক্ষার্থী ও স্থানীয় মানুষ। পৌরসভার ১২টি ওয়ার্ডের ময়লা ফেলায় রেলের ওই পুকুরের এক-তৃতীয়াংশ ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে।

এদিকে ভৈরব পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম রোকন বলেন, নির্দিষ্ট ডাম্পিং এলাকা না থাকায় রেলের জায়গাতেই ময়লা ফেলতে হয়। উপদেষ্টা আসবেন জেনে কাপড়ের পর্দা টানানো হয়েছে, যাতে অতিথির চোখে না পড়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি

উপদেষ্টার আগমনে আর্বজনার স্তূপ ঢেকে গেল পর্দায়

আপডেট সময় ০৩:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫