ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বপ্ন পূরণে ২০ লাখ টাকা ঋণ করে ইতালি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে জ্বালানির দাম বাড়িয়ে সাশ্রয়, পে স্কেলে ৪৪ হাজার কোটি বরাদ্দ নিয়ে নাহিদের প্রশ্ন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরও নেতানিয়াহুকে গণহত্যার কারিগর বললেন মামদানি সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাতিসংঘে ‘আমাদের’ বিরাট পদোন্নতি, বলে উচ্ছ্বাস ড. ইউনূসের বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও

দেশে ফিরেই ভক্তদের ক্ষোভের মুখে ক্রিকেটাররা, আবেগঘন বার্তা দিলেন নাঈম শেখ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

এশিয়া কাপে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বাংলাদেশ। ফলে তীব্র ক্ষোভে ফুঁসছিল দেশের ক্রিকেটভক্তরা, যার প্রকাশ ঘটে সামাজিক মাধ্যমে। তবে আফগানিস্তান সিরিজ থাকায় ক্রিকেটারদের বেশিরভাগই থেকে যান সংযুক্ত আরব আমিরাতে। সেখানে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ধবলধোলাই করলেও, ওয়ানডেতে উল্টো ফল দেখে মেহেদী হাসান মিরাজের দল।

আফগান সিরিজ শেষে বুধবার রাতে দেশে ফিরেই দর্শকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। সাম্প্রতিক সময়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি তাদের। কেউ শুনেছেন দুয়ো, কেউ বা পরিবারের সামনে হেনস্তার শিকার হয়েছেন। তাওহীদ হৃদয় ও নাঈম শেখদের গাড়ি লক্ষ্য করেও আক্রমণ হয়, যা দীর্ঘ সময় স্থায়ী হয়। এতে মনক্ষুণ্ন হন নাঈম শেখ।

পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় নাঈম লেখেন,

“আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না—আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে—এটাই খেলাধুলার বাস্তবতা।”

তিনি আরও লিখেছেন,

“আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা দেখানো হয়েছে, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না।”

শেষে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে নাঈম বলেন,

“ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক বা পরাজয়—লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বপ্ন পূরণে ২০ লাখ টাকা ঋণ করে ইতালি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে

দেশে ফিরেই ভক্তদের ক্ষোভের মুখে ক্রিকেটাররা, আবেগঘন বার্তা দিলেন নাঈম শেখ

আপডেট সময় ১০:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫