ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের সঙ্গে যু’দ্ধ শেষ পর্যায়ে: ট্রাম্প দুই বাসের চাপায় সড়কে ঝরল মাইলস্টোনের শিক্ষিকার প্রাণ সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুতিদের একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত হননি জিপিএ-৫ প্রাপ্ত ২২০৫ শিক্ষার্থী  জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে ‘ফিলিস্তিনি প্রেসিডেন্টকে’ ভিসা দিলো না যুক্তরাষ্ট্র হেড গোলে মেসির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি ত্রাণ ও মানবিক কার্যক্রম সহায়তায় তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী ‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র

হেড গোলে মেসির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সবসময় পায়ের জাদুতে প্রতিপক্ষকে পরাস্ত করা লিওনেল মেসিকে এবার দেখা গেল ভিন্ন এক রূপে। বিরল এক হেডার গোল ও দুর্দান্ত এক অ্যাসিস্টে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২০ ব্যবধানে হারিয়েক্যাম্পেওনেস কাপ’-এর শিরোপা জিতল ইন্টার মায়ামি। অন্য গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো।

ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে ম্যাচের ২৪তম মিনিটে সতীর্থ লুইস সুয়ারেজের চমৎকার ক্রস থেকে হেডে গোল করে মায়ামিকে ১তে এগিয়ে নেন ৩৯ বছর বয়সী মেসি। ২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর এটি কোনো ফাইনালে মেসির প্রথম হেড থেকে আসা গোল। এর মাধ্যমে মায়ামির হয়ে মাত্র ১১৪ ম্যাচে ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন ৮ বারের ব্যালন ডিঅর জয়ী এই ফুটবল তারকাযা তাঁর ক্যারিয়ারে যেকোনো ক্লাবের হয়ে দ্রুততম গোলের সেঞ্চুরি।

ম্যাচের ৫৫ মিনিটে সুয়ারেজের পাসে মেসির আরও একটি চিপ গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে ৮১ মিনিটে সেই আক্ষেপ মেটান তিনি। মেসির নেওয়া নিখুঁত কর্নার কিক থেকে হেড করে মায়ামির জয় নিশ্চিত করেন ব্রাজিলের কাসেমিরো। মায়ামির হয়ে কাসেমিরোর করা ৪টি গোলের ৩টিতেই অ্যাসিস্ট করলেন মেসি।

মেসিকাসেমিরোর আক্রমণের দিনে দুর্দান্ত পারফর্ম করেছেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। একের পর এক নিশ্চিত ৪টি গোল আটকে দিয়ে দলের ক্লিনশিট ও শিরোপা জয় সুনিশ্চিত করেন তিনি। উল্লেখ্য, মেজর লিগ সকার (এমএলএস) চ্যাম্পিয়ন ও মেক্সিকোর লিগা এমএক্স জয়ীদের নিয়ে ২০১৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই এক ম্যাচের বার্ষিকক্যাম্পেওনেস কাপ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যু’দ্ধ শেষ পর্যায়ে: ট্রাম্প

হেড গোলে মেসির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

আপডেট সময় ০৯:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬