ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা ভারতের স্বাদহীন ইলিশকে ‘দেশি’ বলে বিক্রি করায় আড়তদারকে জরিমানা ‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হওয়ার খবর নিয়ে যা বলছে ভারত চলতি মাসেই শেখ হাসিনার দেশে আসা উচিত, পুলিশ কিছুই করতে পারবে না: মন্তব্য ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক হুথিদের মোকাবিলায় সৌদির পাশে নেই মিত্ররা, কঠিন পরিস্থিতিতে রিয়াদ

সুষ্ঠু নির্বাচন না হলে নিজেকে অপরাধী ভাবব: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৪৭২ বার পড়া হয়েছে

রোববার (২৫ মে) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সুষ্ঠু নির্বাচন না হলে আমি নিজেকে অপরাধী বোধ করবো।” তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, “আমি যতদিন আছি, দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন।”

প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তাঁর প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আমরা বড় যুদ্ধাবস্থার মধ্যে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের প্রচেষ্টা চলছে। বিভাজন ও অনৈক্য থেকে আমাদের উদ্ধার পেতে হবে।”

তিনি আরও বলেন, “ঐকমত্য ছাড়া সামনে এগোনো যাবে না। আমরা আত্মমর্যাদাসম্পন্ন একটি জাতি হিসেবে যে অবস্থানে পৌঁছেছি, তা যেন সামনে আরও অগ্রসর হয়।”

ড. ইউনূস বলেন, “সব রাজনৈতিক দলকে এক টেবিলে বসাতে পারা এক ধরনের সাহসের ফল। কিন্তু যদি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারি, তাহলে আমি নিজেকে দোষী মনে করব।”

তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে অভ্যুত্থানের পর তৈরি হওয়া এক “মহাসুযোগ” হিসেবে উল্লেখ করে বলেন, “ধ্বংসপ্রাপ্ত দেশকে টেনে তোলার কাজ চলছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর আরেকটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশি-বিদেশি পর্যায়ে। যাতে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হয়, যাতে দেশ আবারো বিপর্যয়ের মধ্যে পড়ে।”

বক্তব্যের শেষাংশে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন, “আমি যতদিন এই দায়িত্বে আছি, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুই হতে দেব না। জনগণ নিশ্চিত থাকতে পারে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা

সুষ্ঠু নির্বাচন না হলে নিজেকে অপরাধী ভাবব: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস”

আপডেট সময় ১০:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫