ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হওয়ার খবর নিয়ে যা বলছে ভারত চলতি মাসেই শেখ হাসিনার দেশে আসা উচিত, পুলিশ কিছুই করতে পারবে না: মন্তব্য ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক হুথিদের মোকাবিলায় সৌদির পাশে নেই মিত্ররা, কঠিন পরিস্থিতিতে রিয়াদ পৃথিবী থেকে চাঁদ, সর্বত্র যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন মার্কিন জেনারেল আগামী মাসে জাতীয় গ্রিডে যাবে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এখন আর নিজস্ব ব্যানারে কিছু করার সক্ষমতা নেই। তাই তারা সাধারণের বেশে বিরোধীদল জামায়াতে ইসলামীর লংমার্চে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ১৬ বছরে প্রশাসন থেকে শুরু রাষ্ট্রের অধিকাংশ সেক্টরকে যে আওয়ামীকরণ করা হয়েছিল, সেই আওয়ামী জঞ্জালদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। কিন্তু, সেই আওয়ামী জঞ্জাল পরিষ্কার করে রাষ্ট্রের পুনর্গঠনে বিরোধীদলের কোনো মনোযোগ পরিলক্ষিত হচ্ছে না। বরং, আওয়ামীলীগের ফিরে আসার পথ তৈরি করে দিতে নানামুখী হঠকারী কর্মসূচি হাতে নিচ্ছে বিরোধীদল।

রাশেদ খাঁন লেখেন, তথ্য পাওয়া যাচ্ছে, বিরোধীদলের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আওয়ামী লীগ। যেহেতু আওয়ামীলীগ নিজস্ব ব্যানারে আর কিছু করার সক্ষমতা রাখে না, এক্ষেত্রে সাধারণ বেশে বিরোধীদলের লংমার্চের মধ্যে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তিনি লেখেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কি. মি. এই দীর্ঘপথের দুই ধারে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থেকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া কি সম্ভব? কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, মনে হচ্ছে তাই করতে হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, এমনও হতে পারে, আওয়ামী দুর্বৃত্তদের ষড়যন্ত্রের হাত থেকে বিরোধীদলের কর্মসূচির নিরাপত্তা দিতে সরকারি দলের লোকজনকেও পাহারা বসানো লাগতে পারে। কারণ, আওয়ামী লীগ কোনো অঘটন ঘটালেও, সেটার দায় বর্তমান বিরোধীদল বিএনপি সরকারের ওপর দিতে চেষ্টা করবে। যেমনটা শহীদ ওসমান হাদীর হত্যার সময় করেছিল। যদিও সে সময় বিএনপি ক্ষমতায় ছিল না। শেষে তিনি লেখেন, সব মিলিয়ে, বিরোধীদলের প্রতি আমার আহ্বান থাকবে, বাচ্চাদের মত নাছোড়বান্দা না হয়ে, পরিস্থিতি ও বাস্তবতা বুঝে কর্মসূচি হাতে নেন। নতুবা আপনাদের ভুলের খেসারত পুরো জাতিকে দেওয়া লাগতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার

জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

আপডেট সময় ০১:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬