ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খান হচ্ছেন ডেনমার্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৯০১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব নেওয়ার ১৫ মাস পর আরও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন ড. নিয়াজ আহমেদ খান। তাকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে।

সরকার ইতোমধ্যে কোপেনহেগেনে একটি অ্যাগ্রিমেন্ট লেটার পাঠিয়েছে, এখন শুধু ক্লিয়ারেন্স মিললেই তিনি ডেনমার্কে রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই ক্লিয়ারেন্স পেতে সময় লাগতে পারে ১ থেকে ৩ মাস।

শুধু ড. নিয়াজ নন—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং তার বোন হুসনা সিদ্দিকীকেও রাষ্ট্রদূত করার উদ্যোগ চলছে।

আলোচনায় থাকা অন্য পদগুলোর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, দ্য হেগ, থিম্পু, ইয়াঙ্গুন ও তেহরান মিশন। লুতফে সিদ্দিকী চান সিঙ্গাপুরে রাষ্ট্রদূতের দায়িত্ব, আর তার বোন হুসনা সিদ্দিকী আগ্রহী দ্য হেগে পোস্টিংয়ে। তবে লামিয়া মোর্শেদ ইউরোপের কোনো দেশে দায়িত্ব নিতে চাইলেও আপাতত উপযুক্ত পদ শূন্য নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, কিন্তু এখনো কোনো আনুষ্ঠানিক ফাইলওয়ার্ক শুরু হয়নি।

এই সম্ভাব্য নিয়োগগুলো ঘিরে সমালোচনাও উঠেছে। কারণ, এসব পদে মনোনীতরা কেউই পেশাদার কূটনীতিক নন। ফলে দীর্ঘদিন ধরে বিদেশি মিশনে পোস্টিংয়ের অপেক্ষায় থাকা ক্যারিয়ার ডিপ্লোম্যাটদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

উল্লেখ্য, লুতফে ও হুসনা সিদ্দিকীর বাবা আবু ইয়াহইয়া বুরহানুল ইসলাম সিদ্দিকী ছিলেন শেখ হাসিনার আমলে পুলিশের সাবেক আইজি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খান হচ্ছেন ডেনমার্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

আপডেট সময় ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫