ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

ছাত্রদেরকে যৌন হয়রানির অভিযোগে আটক ঢাবি অধ্যাপক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়া এলাকার নিজ বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানান, যেহেতু তিনি ক্যাম্পাসে অবস্থান করেন না, তাই তাকে আটক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে।

এর আগে রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে বিকৃত যৌন আচরণের বিস্তর অভিযোগ তুলে ধরেন। অভিযোগকারীরা দাবি করেন, দীর্ঘ সময় ধরে ড. এরশাদ হালিম শিক্ষার্থীদের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও যৌন হয়রানি করে আসছিলেন।

এ ছাড়া রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন তার ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে পরিচয় গোপন রেখে দুইজন ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্য তুলে ধরা হয়, যেখানে তারা অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন।

বর্তমানে পুলিশ অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং বিস্তারিত তদন্তের প্রস্তুতি নিচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

ছাত্রদেরকে যৌন হয়রানির অভিযোগে আটক ঢাবি অধ্যাপক

আপডেট সময় ০৭:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫