ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর মূহুর্ত, ছড়িয়ে পড়েছে ভিডিও ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসিরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: ট্রাম্প মেহেরপুর সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করনের প্রতিবাদে স্মারকলিপি দিতে গিয়ে সাংবাদিকদের প্রবেশ নিষেধ  হোয়াইট হাউসে গণমাধ্যম নিষেধাজ্ঞা, আদালতে চ্যালেঞ্জের মুখে ট্রাম্প আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ একদিনে পিংক বাসে লোকসান ৫০ হাজার টাকা, উঠছে না তেলের টাকাই আগামীকাল যারা ছুটি পাবেন, যারা পাবেন না জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ প্রধানমন্ত্রী শেহবাজের

বাউফলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক-১

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৭৮৭ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে চুরি হওয়া ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৮ মে) ভোর ৫টার দিকে পটুয়াখালী সদরের ডিসি বাংলো সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধার করে ডিবি ও বাউফল থানা পুলিশের একটি দল৷

এর আগে, পটুয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ইমরান হোসেনকে (২৫) আটক করে ডিবি। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে আটক ইমরান চুরির বিষয়টি স্বীকার করেন।

পুলিশ জানায়, বাউফল পৌর শহরের বাসিন্দা জুয়েল রানা ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। সোমবার সন্ধ্যায় গোলাবাড়ি এলাকা থেকে জুয়েলের মোটরসাইকেলটি চুরি হয়। পরে থানায় পুলিশের তথ্যে জুয়েলেরই বন্ধু ইমরানকে আটক করে ডিবি।

ইমরানের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধার করা হয়। আগেও একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত ছিলেন ইমরান। আইনী প্রক্রিয়া শেষে মালিক জুয়েলকে তার গাড়ি বুঝিয়ে দেয়া হবে বলেও জানায় পুলিশ।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। চুরির ঘটনায় জড়িতদের বিষয় মামলার তদন্তে বিস্তারিত উঠে আসবে বলে জানান তিনি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর মূহুর্ত, ছড়িয়ে পড়েছে ভিডিও

বাউফলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক-১

আপডেট সময় ০৯:৩৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫