ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের ভাইরাল হওয়া ঘটনা নিয়ে যা জানা গেল সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল

ঢাকায় ভূমিকম্পে ভবনধস: স্যার সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থী রাফিউলের মর্মান্তিক মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

রাজধানীতে শুক্রবার সকালের ভূমিকম্পে ধসে পড়া ভবনের ইট মাথায় পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলামের মৃত্যু হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিটের এই ভূমিকম্পে বংশালের কসাইটুলি এলাকায় ঘটে যায় এই হৃদয়বিদারক ঘটনা।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাফিউল মায়ের সঙ্গে বাজার করতে বের হয়েছিলেন। হঠাৎ ভূমিকম্পে আশপাশের ভবন কাঁপতে শুরু করলে একটি পুরোনো ভবনের অংশ ভেঙে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই নিহত হন রাফিউল ইসলাম। গুরুতর আহত তার মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মেডিকেল কলেজ সূত্র নিশ্চিত করেছে, রাফিউল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী (সেশন ২০২৩–২৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয়। ভবনের একটি অংশ ভেঙে পড়লে রাফিউলসহ তিনজন মারা যান। অন্য দুইজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫, কেন্দ্রস্থল নরসিংদী। কয়েক সেকেন্ডের কম্পনে ঢাকার বিভিন্ন এলাকায় মানুষ ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। স্থানীয়রা তৎক্ষণাত উদ্ধারকাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার

ঢাকায় ভূমিকম্পে ভবনধস: স্যার সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থী রাফিউলের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০১:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫