ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের ভাইরাল হওয়া ঘটনা নিয়ে যা জানা গেল সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল

ভূমিকম্পে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা ভাঙল হামিমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

শুক্রবার (২১ নভেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এতে কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম সিঁড়ি থেকে নামার সময় গুরুতর আহত হয়েছেন।

হামিম নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টে জানিয়েছেন, “সকলে দোয়া করবেন। সিঁড়ি থেকে নামতে গিয়ে পা ভেঙে গেছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।”

এছাড়া ভূমিকম্পের সময় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টার মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ফজলুল হক মুসলিম হলের অন্তত ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ভূমিকম্পটির উৎপত্তি ছিল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং ঢাকার আগারগাঁও থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৩ কিলোমিটার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার

ভূমিকম্পে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা ভাঙল হামিমের

আপডেট সময় ০২:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫